আসানসোল ✍ Final Exposer

মা কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখন এর মাধ্যমে প্রচার শুরু করলেন কুলটির তৃণমূল প্রার্থী অভিজিত ঘটক

মা কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখন এর মাধ্যমে প্রচার শুরু করলেন কুলটির তৃণমূল প্রার্থী অভিজিত ঘটক

কাজল মিত্র, কুলটি:- নির্বাচনী প্রচার শুরু হতেই প্রতিটি দল নিজের মতন করে প্রচার করতে শুরু করেছে। সেইমত মঙ্গলবার তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা হতেই পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার তৃণমূলের প্রার্থী হয়েছেন মন্ত্রী মলয় ঘটকের ভাই তথা পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ।আর নাম ঘোষণা হতেই কুলটি তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায় । মঙ্গলবার তিনি মা কল্যানেশ্বরী মায়ের মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন।
এরপর নিয়ামতপুর দলীয় নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করার পর সেখানে কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে নিজের প্রচার শুরু করলেন। তিনি নিজের হাতে তুলির টান দেন দেওয়ালের মধ্যে যেখানে দেওয়ালের মধ্যে ঘাস ফুল তৃণমূলের প্রতীক চিহ্ন ছবি আঁকেন।

এদিন তিনি জানান তিনি আগেথেকেই প্রচারে ছিলেন ।দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি প্রচার শুরু হয়েছে ।তিনি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও নেতা অভিষেক ব্যানার্জি কুলটি পুনরউদ্ধারের দায়িত্ব দিয়েছেন আমাকে তাই তিনি এলাকায় ঘুরে দেখতে পেলেন পাঁচ বছরে এই এলাকার বিধায়ক কিছুই করেননি।
তিনি এলাকার মানুষের কাছে পৌঁছায়নি।তাছারা বিধায়ক তহবিল থেকে উন্নয়ন মুলক কোন কাজ তিনি করেননি ।তাই তার ব্যর্থতা ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন হচ্ছে এইজয়গাই তারই বিধায়ক থাকলে আরও বেশি করে উন্নয়ন করতে পারব। কুলটিতে অনেক কিছু করার আছে যেমন কর্মসংস্থান একটা বড় ইস্যু এর সাথে সাথে পানীয় জলের একটি সমস্যা রয়েছে, যা কুলটি ওয়াটার প্রজেক্ট এর পক্ষ থেকে অনেক জায়গায় পানীয় জল আসা শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনো বাকি রয়েছে সেগুলো ব্যবস্থা করা হবে। এর সাথে সাথে কুলটিতে ভালো কোন অডিটোরিয়াম নেই কোন খেলার মাঠ নেই, ও নিয়ামতপুর বরাকরের মত লোকবসতি জায়গায় ফায়ার ব্রিগেডের অভাব রয়েছে । তাছাড়া আইটিআই কলেজ ও নার্সিং কলেজ কুলটিতে হলে খুবই সুবিধা হবে । সেইসব কাজ পূরণ করতেই তিনি এলাকায় সাধারণ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার