আসানসোল ✍ Final Exposer

আবারো জামুড়িয়া, তৃণমূল প্রার্থীর নাম মুছে দেওয়ার অভিযোগ বিজেপির উপর

আবারো জামুড়িয়া, তৃণমূল প্রার্থীর নাম মুছে দেওয়ার অভিযোগ বিজেপির উপর

কাজল মিত্র, জামুড়িয়া:-2026 এর বিধানসভা নির্বাচন ঘিরে জামুরিয়া এলাকায় উত্তেজনা দেখা যাচ্ছে ।আবারো জামুড়িয়া এলাকায় দেওয়াল লিখনকে ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা এলাকায় ।তৃণমূলের (TMC) অভিযোগ, তাদের দেওয়াল লিখনএর প্রার্থীর নামকালি দিয়ে মুছে দেয় বিজেপি (BJP)। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পালটা অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারনে তাদের কর্মীরা এই কাজ করেছে বলে তারা মনে করছেন।
ঘটনার সম্পর্কে জানা যায় যে জামুরিয়া বিধানসভা এলাকার
তৃণমূল প্রার্থী হরে রাম সিং এর সমর্থনে লেখা দেওয়ালে কেও বা কারা কালি লাগিয়ে লেখার উপর বিকৃতি করে দেয়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার বাহাদুর পঞ্চায়েত এর
210 নম্বর বুথ এর বাউরিপাড়া এলাকার ।যেখানে বহু দেওয়ালে এই ছবি দেখা গেছে। যদিও এর আগেও তফসি কুনুস্তুরিয়া এলাকায় এই ধরনের ঘটনা দেখা গেছে । রবিবার সকালে বিষয়টি এলাকার তৃণমূল কর্মীদের নজরে এলে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ব্লকের তৃণমূল নেতারা। তাঁরা জানান, রাতের অন্ধকারে এমন নোংরা কাজ করে মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হরে রাম সিং এর নাম মুছে ফেলা যাবে না। মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবেন। এই ঘটনায় বিজেপির হাত আছে বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। যদিও জামুরিয়া বিজেপি প্রার্থী ডক্টর বিজয় মুখার্জী বলেন, 'এসব ওদের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ। এসব নিচু ঘৃণ্যতম কাজ আমাদের কর্মীরা করেনা। এসব করে বিজেপির ছবি খারাপ করার চেষ্টা করছে এবং মানুষের কাছে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তবে মানুষ বোকা নয় কোনটা ঠিক কোনটা ভুল তা মানুষ জানে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার