জেলার আপডেট ✍ Final Exposer

গুসকরায় কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চ

গুসকরায় কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চ

সুজিত বর্মন, ফাইনাল এক্সপোজার -: 

       আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে জোরদার পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে জেলাজুড়ে রুট মার্চ, বাড়ানো হয়েছে নজরদারি। 

      এলাকার সাধারণ ভোটারদের মনোবল বাড়াতে রবিবার গুসকরা শহরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অর্ক ব্যানার্জ্জী, ডিএসপি (ডি এণ্ড টি) সুব্রত মণ্ডল, আইসি আউশগ্রাম শান্তনু বিশ্বাস, ওসি গুসকরা দীপঙ্কর বিশ্বাস সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং আউশগ্রাম-১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক বিমান কর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার