আসানসোল ✍ Final Exposer

কুলটিতে ‘তৃতীয় শক্তি’ হিসেবে উঠে আসছেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী  

কুলটিতে ‘তৃতীয় শক্তি’ হিসেবে উঠে আসছেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী  

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      কুলটি বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। ফরোয়ার্ড ব্লকের প্রার্থী ভবানী আচার্যকে ঘিরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। তিনি নিজেকে ‘তৃতীয় শক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে নেমেছেন। অথচ একসময় বামফ্রন্টের অটুট ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই কেন্দ্র। সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলেছে। কুলটির রাজনৈতিক মানচিত্রে এসেছে বড় পরিবর্তন। ২০১১ সালের পর থেকে এখানে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখল ছাড়িয়ে বিজেপি শক্ত ঘাঁটি গড়ে তোলে। এই প্রেক্ষাপটে ভবানী আচার্যকে সামনে রেখে   ফরোয়ার্ড ব্লক আবার তাদের পুরনো জমি ফিরে পাওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে। গ্রাম থেকে শহর, সব জায়গাতেই কর্মী-সমর্থকদের সক্রিয়তা চোখে পড়ছে। রাজনৈতিক মহলের মতে, কুলটিতে এবার লড়াইটা শুধুমাত্র দুই দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং ফরোয়ার্ড ব্লকের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, যা শেষ পর্যন্ত ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার