আসানসোল ✍ Final Exposer

রক্তাক্ত অবস্থায় আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

রক্তাক্ত অবস্থায় আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

কাজল মিত্র, আসানসোল:-

আসানসোল নর্থের কান্যাপুর পুলিশ ফাঁড়ি এলাকার রায় ময়দান থেকে সোমবার ভোরে এক আদিবাসী যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিচয় পাচগেছিয়া কাপটিয়া এলাকার বাসিন্দা বিষ্ণু হেমব্রম হিসেবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে। পাশাপাশি বিপুল সংখ্যক আদিবাসী সমাজের মানুষও সেখানে ভিড় জমান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি মদের বোতল এবং কয়েকটি প্লাস্টিকের গ্লাস উদ্ধার হয়েছে। এর ভিত্তিতে অনুমান করা হচ্ছে, যুবকটি ঘটনাস্থলে একা ছিলেন না। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মদ্যপানের সময় কোনও বিবাদ থেকে মারামারি বাধে এবং সেই মারামারিতেই যুবকের খুন হয়ে থাকতে পারে। যদিও ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
মৃতের পরিবারের দাবি, বিষ্ণু হেমব্রম পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং তার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে কোনও কাজে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন এবং শীঘ্রই ফিরে আসবেন বলেছিলেন, কিন্তু আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে পরিবারের কাছে খবর আসে যে তার দেহ রায় ময়দানে পড়ে রয়েছে।
ঘটনার খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পরে । পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
বর্তমানে পুলিশ সবদিক খতিয়ে দেখছে এবং আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করছে, যাতে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার