আসানসোল ✍ Final Exposer

চপ ভেজে ‘দিদির মডেল’কে কটাক্ষ বিজেপি প্রার্থীর

চপ ভেজে ‘দিদির মডেল’কে কটাক্ষ বিজেপি প্রার্থীর

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        নির্বাচনী প্রচারে বেরিয়ে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নমিত্রা পাল একটি চপ-মুড়ির দোকানে হঠাৎ ঢুকে পড়েন। দোকানের মালিকের কাছ থেকে খুন্তি চেয়ে নিয়ে নিজেই চপ ভাজতে শুরু করেন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর 'চপ মডেল'কে কটাক্ষ করে বিজেপি প্রার্থী বলেন,“চাকরি না পেলে বাংলার শিক্ষিত বেকার যুবকদের চপ-মুড়ি বিক্রি করতে হবে'। তার প্রশ্ন, 'মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ কি এইভাবে জীবিকা নির্বাহ করেছেন?' তিনি বলেন, সরকার যুবকদের স্থায়ী কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে। ‘যুবসাথী’ প্রকল্পের ভাতা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন “১৫০০ টাকায় কোনো যুবকের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে না।' তিনি বলেন, বাংলার ঐতিহ্য আজ উদ্বেগজনক পথে এগিয়ে চলেছে।' এই ধরনের প্রতীকী কর্মসূচি ও তীব্র রাজনৈতিক বক্তব্যে আসানসোল দক্ষিণের প্রচার যে উত্তপ্ত হয়ে উঠছে, তা স্পষ্ট।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার