আসানসোল ✍ Final Exposer

পানীয় জলের সংকট, কটাক্ষ বিজেপি প্রার্থীর

পানীয় জলের সংকট, কটাক্ষ বিজেপি প্রার্থীর

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      পানীয় জলের সমস্যা দূর করতে প্রায় দু'বছর আগে প্রতিটি বাড়িতে জল সংযোগ দেওয়া হলেও আজও সমস্যায় ভুগছেন রানীগঞ্জের ঝাটিডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দারা। কল থাকলেও জল নাই। যেটুকু জল আসে তাতে জলের গতিবেগ এত কম থাকে  এক বালতি জল ভরতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে পাড়ায় রোজই অশান্তি লেগে থাকে। প্রশাসনকে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। অব্যবস্থার জন্য প্রশাসনের উদাসীনতাকে তারা দায়ী করছেন। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এলাকায় প্রচারে গিয়ে গ্রামবাসীদের দুরবস্থার কথা শোনেন এবং   শাসকদলের তীব্র সমালোচনা করে বলেন "রাজ্য সরকার 'এগিয়ে বাংলা' প্রচার করলেও মানুষ নুন্যতম পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত। যেখানে বাড়িতে কল থাকলেও জল পড়েনা।" রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, 'এই ব্যর্থতার জবাব আগামী নির্বাচনে মানুষ দেবে।'

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার