আসানসোল ✍ Final Exposer

মনোহরায় ঢালাই রাস্তার কাজের উদ্বোধন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনোহরা নিচু পাড়ায় একটি ঢালাই রাস্তা কাজের উদ্বোধন হয়। ১০৪ মিটার দীর্ঘ এই রাস্তাটি জেলা পরিষদের তহবিলের ৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হবে।এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদের সদস্য বেবি মন্ডল সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার