জেলার আপডেট ✍ Final Exposer

কমিশনের কড়া নির্দেশে তটস্থ নির্বাচক মন্ডলীর

কমিশনের কড়া নির্দেশে তটস্থ নির্বাচক মন্ডলীর


রমেশ রায়, আলিপুর:- ভারতের নির্বাচন কমিশন এখন বনের বাঘের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছে।যার এক থাবায় যে কোনো মুহূর্তে ধরে থেকে মুন্ডু ভূপাতিত হতে পারে। হ্যাঁ এমনটাই ব্যাখা দিতে হবে যদি কেউ সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকায় চোখ রাখেন।27/3/2026 তারিখে সাউথ চব্বিশ পরগনার ডি এম কোর্ট চেম্বারে মাননীয় নবনিযুক্ত জেলা শাসক অভিষেক কুমার তেওয়ারির তত্ত্বাবধানে একটি মিটিং হয় যাতে জেলাশাসক তথা জেলার নির্বাচনী অফিসার (DEO) ভারতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন সঠিকভাবে মেনে চলার উপর জোর দেন। যার অন্যথায় যে কোনো রাজ্য সরকারের কর্মচারী, স্বশাসিত সংস্থার কর্মী অথবা স্থানীয় প্রশাসন কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছেন। প্রয়োজননে যে কোনো হিংসাত্মক ঘটনার জেরে উক্ত আধিকারিকদের বিরুদ্ধে এফ আই আর গ্রহণ করা হবে। এমনটাই এদিন জানিয়েছেন নবনিযুক্ত জেলা শাসক অভিষেক কুমার তেওয়ারি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার