আসানসোল ✍ Final Exposer

মুখ্যমন্ত্রীর সভার আগে সভাস্থল ক্ষতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের আধিকারিকরা

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রচারে আগামী ২৭শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসছেন পশ্চিম বর্ধমানের আসানসোলে। এদিন আসানসোলে তার দুটি সভা রয়েছে বলে জানা গেছে। একটি আসানসোলের উষাগ্রাম বয়েস স্কুল মাঠে এবং অপরটি কুলটি বিধানসভার ৪ নম্বর কিশোর সংঘ ময়দানে। আর তাই সভাস্থলের প্রস্তুতি তুঙ্গে। বুধবার কুলটি কিশোর সংঘ ময়দান পরিদর্শন করে সভাস্থল ক্ষতিয়ে দেখলেন পুলিশ অধিকারিকরা।উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট আশীষ মৌর্য সহ পুলিশ প্রশাসনের অধিকারিকরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার