জেলার আপডেট ✍ Final Exposer

লাভপুরে দলীয় প্রার্থীর সমর্থনে অভিষেকের জনসভা 

লাভপুরে দলীয় প্রার্থীর সমর্থনে অভিষেকের জনসভা 

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

        লাভপুর বিধানসভার কেন্দ্রের দলীয় প্রার্থী অভিজিৎ সিংহের সমর্থনে মা ফুল্লরা মাঠে আয়োজিত এক বিশাল জনসভা বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন পুরো এলাকা সিসিটিভি এবং কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল।

      বিজেপিকে ‘বহিরাগত জমিদার’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার গরিব মানুষের হকের টাকা আটকে রেখে প্রবঞ্চনা করছে। তার কথায়, "এই ভোট শুধু জেতানোর নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ও প্রতিশোধের ভোট।" পাশাপাশি তিনি তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। দাবি করেন, তৃণমূল যা বলে তা করে দেখায়। এদিন তিনি প্রার্থী অভিজিৎ সিংহকে ৬০ হাজার ভোটের ব্যবধানে জয়ী করার লক্ষ্যমাত্রা বেঁধে দেন, এবং পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করার আহ্বান জানান।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার