জেলার আপডেট ✍ Final Exposer

বীরভূমে জয়ের বার্তা দিলেন বিজেপি প্রার্থী 

বীরভূমে জয়ের বার্তা দিলেন বিজেপি প্রার্থী 

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

      শনিবার জয়দেব কেন্দুলীর রাধা বিনোদ মন্দিরে পুজো দিয়ে বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় পদযাত্রা করে জনসংযোগ করেন। পরে সাংগঠনিক বৈঠক কর্মসূচিতে অংশ নেন।

           প্রচারের শুরুতেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করে তিনি  বলেন, "তৃণমূলের গত কয়েক বছরের দুর্নীতি, গুণ্ডামি আর অপশাসনে মানুষ বীতশ্রদ্ধ। সাধারণ মানুষের টাকা নিয়ে যে লুটতরাজ চলেছে। ব্যালট বক্সে তার যোগ্য জবাব দেওয়ার জন্য বীরভূমের মানুষ মুখিয়ে আছে।" তিনি আরও দাবি করেন যে, এবারের নির্বাচনে বীরভূম জেলা তথা বোলপুর কেন্দ্রে পরিবর্তনের হওয়া স্পষ্ট। তার কথায়, "মানুষ আর ভয় পায় না। তারা এবার উন্নয়নের পক্ষে এবং অপশাসনের বিপক্ষে রায় দেবে।"

    কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দেন। বৈঠকের শেষে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। রাজনৈতিক মহলের মতে, বোলপুর কেন্দ্রে বিজেপির এই সক্রিয়তা তৃণমূলের গড়ে বড়সড় ফাটল ধরাতে পারে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার