আসানসোল ✍ Final Exposer

কুলটি বিধানসভায় কর্মীসভা, ২ এপ্রিল মনোনয়ন জমা দেবেন অভিজিৎ ঘটক

কুলটি বিধানসভায় কর্মীসভা, ২ এপ্রিল মনোনয়ন জমা দেবেন অভিজিৎ ঘটক

কাজল মিত্র, কুলটি, পশ্চিম বর্ধমান:- আসানসোলের কুলটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের নেতৃত্বে নিয়ামতপুরে একটি গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিধানসভার বিভিন্ন বুথ স্তরের নেতা ও কর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।
সভায় কর্মীদের অভিমান, অভিযোগ ও পারস্পরিক মতবিরোধ মনোযোগ সহকারে শোনা হয় এবং তা মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়। দলীয় নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয়, সময়মতো যদি তৃণমূল কর্মীরা একজোট না হন এবং বিজেপির বিরুদ্ধে একসাথে লড়াই না করেন, তাহলে তাতে শুধু দল নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানও দুর্বল হবে।
এদিন কর্মীদের উদ্দেশ্যে আরও বলা হয়, সংগঠন শক্তিশালী থাকলেই সাধারণ মানুষের স্বার্থ রক্ষা সম্ভব। তাই সমস্ত অভিমান ভুলে গিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করা যায়।
এছাড়াও তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক ঘোষণা করেন, তিনি আগামী ২ এপ্রিল তাঁর মনোনয়ন জমা দেবেন। সেই সঙ্গে মনোনয়ন কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য আবেদন জানান তিনি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার