আসানসোল ✍ Final Exposer

বালি বোঝাই ডাম্পারের ধাক্কায়  সাইকেল আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র তিরাট, ক্ষতিপূরণের দাবিতে ধর্ণায় স্থানীয়দের সাথে অগ্নিমিত্রা পাল

বালি বোঝাই ডাম্পারের ধাক্কায়  সাইকেল আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র তিরাট, ক্ষতিপূরণের দাবিতে ধর্ণায় স্থানীয়দের সাথে অগ্নিমিত্রা পাল

কাজল মিত্র: রানীগঞ্জ: - বালি বোঝাই ডাম্পারের ধাক্কায়  সাইকেল আরোহীর মৃত্যু। এই ঘটনায় প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । যারফলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ধরনের ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা বালির ডাম্পার ভাঙচুর চালায় ও ডাম্পারে আগুন ধরিয়ে দেয়।স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।জানা গেছে যে রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির অন্তর্গত তিরাট পঞ্চায়েতের তিরাট ঘাট এর শিবানন্দ আশ্রমের কাছে একটি ডাম্পার তিরাট ঘাটে বালি লোড করার জন্য যাচ্ছিল এবং অপর দিকথেকে ডামরা আড়া ডাঙ্গাল এলাকার বাসিন্দা অবিনাশ মূর্মু 23 বছর বয়স সাইকেলে করে ইটা ভাটা থেকে কাজ করে বাড়ি ফিরছিল।সেই সময় ওই ডাম্পার টি ওই আদিবাসী যুবককে ধাক্কা মারলে যুবক ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।ঘটনার পর আশেপাশের লোক ছুটে এলে যুবককে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এরপরেই গ্রামের উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে আসানসোল দক্ষিণের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি ও তাদের সাথে রাস্তায় বসে পড়েন।এবং অবৈধ বালির চলাচল বন্ধ করতে হুঁশিয়ারি দেন। তবে উত্তেজিত জনতা বালিরঘাটে গিয়ে ডাম্পারে ভাঙচুর চালায় এবং পাঁচটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয় । এরপর এই ঘটনাস্থলে ছুটে আসে নিমচা ফাঁড়ির পুলিশ ।
গ্রাম বাসীদের অভিযোগ ইসিএল এর নাম করে অবৈধ ভাবে বালু নিয়ে যাওয়া হয় ।প্রসাশন নীরব দর্শকের ভূমিকায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার