জেলার আপডেট ✍ Final Exposer

কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ল বিজ্ঞাপনের গেট

কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ল বিজ্ঞাপনের গেট

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

      সোমবার সন্ধ্যা থেকে কাঁকসার বিস্তীর্ণ এলাকা জুড়ে কালবৈশাখীর হাত ধরে শুরু হয়  ব্যাপক ঝড়-বৃষ্টি। ঝড়ের দাপটে পানাগড়ের দার্জিলিং মোড়ে বাঁশের তৈরি বিজ্ঞাপনের গেট ভেঙে পড়ে। সেই সময় গেটের নীচ দিয়ে বেশ কিছু যানবাহন এবং বাইক আরোহী পারাপার করছিলেন। সৌভাগ্যবশত অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান। তবে রাস্তার উপর গেট ভেঙ্গে পড়ার জন্য পুরাতন জাতীয় সড়কে দু'ধারে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। দ্রুত খবর দেওয়া হয়     ডেকোরেটার্সের কর্মীদের। পুলিশের তৎপরতায় ভেঙে যাওয়া গেটটি খুলে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। প্রায় এক ঘন্টা পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার