জেলার আপডেট ✍ Final Exposer

আউসগ্রাম - নাম বাদ যাওয়ার প্রতিবাদে মিছিল  

আউসগ্রাম - নাম বাদ যাওয়ার প্রতিবাদে মিছিল  

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         পূর্ণাঙ্গ ট্রায়াল রান ছাড়াই কমিশনের ব্যবহার করা অপরীক্ষিত প্রযুক্তি সাধারণ পারিবারিক কাঠামো, নামের বানানের সামান্য পার্থক্য বুঝতে ব্যর্থ হয়েছে। ​এই ত্রুটির কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে ষাট লক্ষাধিক বৈধ ভোটারের নাম ‘সন্দেহজনক’ তালিকায় আছে। অথচ এদের বা পরিবারের সদস্যদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এলেও আসন্ন বিধানসভা নির্বাচনে ওরা ভোট দিতে পারবে কিনা সেই বিষয়ে কেউই নিশ্চিত নয়। নাম বাদ যাওয়ার জন্য অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন, কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

        আউসগ্রাম-২ নং ব্লকের বিভিন্ন এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ। রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৬ টি বুথে প্রায় ১৪০০ জন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বুধবার বিকালে পুবার সাত্তার পার্ক থেকে রামনগর নিমতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের হয়। দলমত নির্বেশেষে হাতে জাতীয় পতাকা নিয়ে ছয় শতাধিক মানুষ এই প্রতিবাদ মিছিলে সামিল হন। অনেকের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা এবং হাতে ছিল কালো পতাকা। মিছিল থেকে অবিলম্বে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে হবে- এই দাবি তোলা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার