আসানসোল ✍ Final Exposer

​রাজ্য সভাপতির উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির তিন প্রার্থী

​রাজ্য সভাপতির উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির তিন প্রার্থী

​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        বুধবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে  মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল উত্তর ও  দক্ষিণ এবং কুলটি বিধানসভা কেন্দ্রের তিন বিজেপি প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিন সকালে রাজ্য সভাপতির নেতৃত্বে বিএনআর মোড়  থেকে এক বিশাল মিছিল বের করে বিজেপি।  দলীয় পতাকায় সজ্জিত হয়ে কয়েক হাজার কর্মী-সমর্থক এই মিছিলে শামিল হন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে শমীক বাবু বলেন,

"শিল্পাঞ্চলের মানুষ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। লড়াই হবে উন্নয়নের পক্ষে এবং দুর্নীতির বিপক্ষে।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এদিনের মিছিলে মানুষের ভিড় এবং শমীক ভট্টাচার্যের সক্রিয় উপস্থিতি জেলা বিজেপি নেতৃত্বের মনোবল বাড়িয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলকে 'বহিরাগতদের জমায়েত' বলে কটাক্ষ করা হয়েছে।  এখন দেখার, জনসমর্থনের পাল্লা শেষ পর্যন্ত কোন দিকে ভারী হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার