আসানসোল ✍ Final Exposer

নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি জাতীয় সড়ক থেকে ছিটকে পড়ল ফাঁকা মাঠে

কৌশিক মুখার্জী: কুলটি:-

নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি জাতীয় সড়ক থেকে ডিভাইডার টপকে ছিটকে পড়ল সড়কের নিচস্থ ফাঁকা মাঠে।বীভৎস এই দুর্ঘটনা ঘটেছে১৯ নম্বর জাতীয় সড়কের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত মেলেকোলা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় যাতীয় সড়কে।জানা গিয়েছে ঝাড়খন্ডের ধানবাদ থেকে একটি চারচাকা গাড়িতে করে তিনজন যাত্রী আসছিলেন।তারা অন্ডাল এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে আসছিলেন।মিলাকোলা রেল ব্রিজের সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।এবং প্রচন্ড গতিতে থাকা ওই গাড়িটি জাতীয় সড়কের ডিভাইডার টপকে একেবারে ফাঁকা জায়গায় গিয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।দুর্ঘটনা গ্রস্ত গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ জানা গেছে আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।এরপর পুলিশ ক্রেন দিয়ে দুর্ঘটনা গ্রস্ত চারচাকা গাড়িটিকে তুলে নিয়ে চৌরাঙ্গি ফাঁড়িতে নিয়ে যায়।এই দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার