আসানসোল ✍ Final Exposer

​ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে হাহাকার, আসানসোল ও দুর্গাপুরে চরম ভোগান্তি

​ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে হাহাকার, আসানসোল ও দুর্গাপুরে চরম ভোগান্তি

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       ট্রাইব্যুনালের মাধ্যমে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার   শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে সাধারণ মানুষ। সেই সুযোগ গ্রহণ করতে গিয়ে আসানসোল ও দুর্গাপুরে ধরা পড়েছে ভয়াবহ চিত্র। আবেদন পত্র জমা দিতে গিয়ে সাধারণ মানুষকে ভোর থেকে দীর্ঘ কয়েক ঘণ্টা রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ​আসানসোলে জেলা শাসকের দপ্তরের সামনে দেখা গিয়েছে কয়েক কিমি. লম্বা লাইন। একই অবস্থা শিল্পনগরী দুর্গাপুরেও। আবেদনকারীদের অভিযোগ, কাজের গতি অত্যন্ত ধীর হওয়ায় সারাদিন দাঁড়িয়ে থেকেও অনেকের আবেদন জমা পড়ছে না।

        এদিকে আবেদন পত্র জমা নেওয়ার জন্য  পর্যাপ্ত কাউন্টার না থাকার পাশাপাশি কর্মীদের অভাবের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পানীয় জল বা বসার জায়গার অভাবে বয়স্ক ও মহিলারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই নিয়ে ​সর্বত্র আবেদনকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দালাল চক্রের আনাগোনা নিয়েও অভিযোগ তুলেছেন সাধারণ মানুষের একাংশ।

         ​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত আবেদন গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। ভিড় সামলাতে প্রয়োজনে কাউন্টার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। 

নির্বাচনের আগে এই ভোগান্তি কবে শেষ হবে এবং সাধারণ মানুষ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার