আসানসোল ✍ Final Exposer

পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথের সমর্থনে জনজোয়ার, বহুলায় তৃণমূলের শক্তি প্রদর্শন

পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথের সমর্থনে জনজোয়ার, বহুলায় তৃণমূলের শক্তি প্রদর্শন

অনন্ত রুইদাস, পাণ্ডবেশ্বর:- ভোটের ময়দানে এবার হাইভোল্টেজ প্রচার পাণ্ডবেশ্বরে! প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আজ জনসমুদ্রে ভাসল বহুলা অঞ্চল। হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত জমায়েত কি তবে বিধানসভার ফল আগেভাগেই স্পষ্ট করে দিচ্ছে? আমাদের আজকের বিশেষ প্রতিবেদন।
সাতসকালেই চড়ছে পারদ, তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক ময়দান। পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা অঞ্চলে পা রাখতেই তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ঘিরে তৈরি হলো এক অভূতপূর্ব উন্মাদনা। যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু মানুষের মাথা আর ঘাসফুল পতাকার দাপট।
এদিন কোনো সাধারণ মিছিল নয়, বহুলা অঞ্চল সাক্ষী থাকল এক বিশাল জনপ্লাবনের। রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। কোথাও মহিলাদের শঙ্খধ্বনি, কোথাও আবার পুষ্পবৃষ্টি—নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ঘরের ছেলে হিসেবে কাছে পেয়ে আবেগে ভাসলেন এলাকাবাসী। বিশেষ করে মহিলাদের ব্যাপক উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে বহুলা অঞ্চলে নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বিশাল জনসভা বিরোধী শিবিরকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল। প্রচারের ময়দানে তৃণমূল প্রার্থী এদিন উন্নয়নকেই হাতিয়ার করেছেন। ছোট বড় প্রতিটি গলি থেকে উঠে আসা ‘দিদির দূত’ স্লোগানে এদিন কার্যত কম্পন ধরল বিরোধীদের দুর্গে। বিপুল জনসমাগম আর জনসমর্থনের এই ঢেউ কি ভোটের বাক্সেও একইভাবে আছড়ে পড়বে? পাণ্ডবেশ্বরের লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার