জেলার আপডেট ✍ Final Exposer

প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো   বর্ণময় অঙ্কন প্রতিযোগিতা 

প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো   বর্ণময় অঙ্কন প্রতিযোগিতা 

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী,  ফাইনাল এক্সপোজার -:

       সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব তুলে ধরতে শুক্রবার ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল -"ভোটের পর্ব,পশ্চিমবঙ্গের গর্ব"।  প্রতিযোগিতায় ছিল দুটি বিভাগ - 'ক' বিভাগ এবং  'খ' বিভাগ। বিদ্যালয়ের আড়াই শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। সাদা কাগজে রং-তুলির টানে উঠে আসে সারিবদ্ধ ভোটারদের ছবি, ইভিএম বক্স এবং উৎসবের মেজাজে ভোটদানের দৃশ্য। শিশুদের তুলিতে গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসব এক ভিন্ন মাত্রা পায়। প্রতিযোগিতার শেষে উভয় বিভাগের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার স্বরূপ সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়।

      উপস্থিত ছিলেন ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় ভট্টাচার্য্য সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রশাসনের এই সৃজনশীল উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা আদায় করে নেয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার