আসানসোল ✍ Final Exposer

হরেরাম সিং-এর সমর্থনে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের চিচুড়িয়ায় জমজমাট জনসভায় উপস্থিত সাংসদ সায়নী ঘোষ

হরেরাম সিং-এর সমর্থনে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের চিচুড়িয়ায় জমজমাট জনসভায় উপস্থিত সাংসদ সায়নী ঘোষ

অনন্ত রুইদাস, জামুড়িয়া:-

ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের চিচুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। প্রার্থী হরেরাম সিং-এর সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ।

সভা মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ। তিনি বলেন, উন্নয়ন আর মানুষের পাশে থাকার রাজনীতি করে তৃণমূল কংগ্রেস, আর সেই উন্নয়নের ধারা বজায় রাখতেই হরেরাম সিং-কে জেতানোর আহ্বান জানান তিনি।

অন্যদিকে, প্রার্থী হরেরাম সিংও নিজের বক্তব্যে এলাকার উন্নয়ন, জল সমস্যা, রাস্তা ও কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন। তিনি জানান, মানুষের আশীর্বাদ পেলে জামুড়িয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।

সভায় প্রচুর সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসমাগমে চিচুড়িয়া কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

ভোট যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক লড়াই—এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার