আসানসোল ✍ Final Exposer

পানীয় জলের সমস‍্যার সমাধান না করলে ভোট বয়কট করার হুঁশিয়ারি গ্রামবাসীদের

কৌশিক মুখার্জী: আসানসোল:- পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার মেয়রের সাথে সাক্ষাৎকার গ্রামবাসীদের। ঘটনাটি আসানসোল পুরনিগমের ৩৮ নং ওয়ার্ড তথা ঘুসিক গ্রামের স্থানীয় বাসিন্দারা বিগত তিনমাস ধরে পানীয় জলের সমস‍্যায় ভুগছেন।ওই অঞ্চলের বাসিন্দাদের বক্তব‍্য পাশে বাউরি পাড়ায় ট‍্যাঙ্কারে করে পানীয় জল পৌঁছালেও তারা এই পরিষেবা থেকে বঞ্চিত থাকছেন। এমনকি পানীয় জল সরবরাহের হাউস কানেশন অর্ধেক হয়ে পড়ে আছে।যার ফলে তারা সবদিকেই পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত হয়ে আছেন। এই পরিস্থিতিতে বিষয়টি বারবার স্থানীয় কাউন্সিলারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। নির্বাচনের মুখে এই পরিস্থিতিতে তারা আসানসোল পুরনিগমে মহানাগরিকের সাথে সাক্ষাতে এসেছেন। তাদের দাবি অবিলম্বে তাদের পানীয় জলের সমস‍্যার সমাধান করতে হবে। নাহলে তারা ধরনায় বসবেন। প্রয়োজনে তারা ভোট বয়কট করবেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার