আসানসোল ✍ Final Exposer

অন্ডালে নেমেই বার্তা রেখা গুপ্তার— কয়লা অঞ্চলেও ফুটবে পদ্মফুল

অন্ডালে নেমেই বার্তা রেখা গুপ্তার— কয়লা অঞ্চলেও ফুটবে পদ্মফুল

অনন্ত রুইদাস, অন্ডাল:-


শনিবার রানীগঞ্জে পদযাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বিশেষ বিমানে করে পৌঁছালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বেলা প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ তাঁর বিমান অবতরণ করে।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা ও কর্মী। ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে।

বিমানবন্দরে নেমেই রেখা গুপ্তা আত্মবিশ্বাসী সুরে বলেন, কয়লা অঞ্চলেও এবার ফুটবে পদ্মফুল। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নির্মমতা’ প্রত্যক্ষ করেছেন। তাঁর দাবি, আসন্ন সময়ে বাংলায় মোদী সরকারের প্রতিষ্ঠা হবে এবং পদ্মফুল ফুটবে।

https://youtu.be/Um_utlJ1rd4?si=NE47CD6Ku3NaX8np

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার