আসানসোল ✍ Final Exposer

আদিবাসী ঘরে মধ্যাহ্নভোজ, জনসংযোগে অন্য মেজাজে তৃণমূল প্রার্থী 

আদিবাসী ঘরে মধ্যাহ্নভোজ, জনসংযোগে অন্য মেজাজে তৃণমূল প্রার্থী 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

     নির্বাচনের প্রচার যে কখনও কখনও আত্মিক মেলবন্ধনের অনন্য মাধ্যম হয়ে ওঠে তার প্রমাণ পাওয়া গেল পাণ্ডবেশ্বরে। আদিবাসী পাড়ায় ঝোড়ো প্রচারের ফাঁকে ঘরোয়া মেজাজে ধরা দিলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। ক্লান্তি ভুলে এক আদিবাসী পরিবারের আতিথেয়তা গ্রহণ করে খাটিয়ায় বসে তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী সারলেন দুপুরের আহার। প্রার্থীর এমন সাদামাটা আচরণে আপ্লুত ওই আদিবাসী পরিবার। ঘরের ছেলেকে কাছে পাওয়ার আনন্দ ছিল তাদের চোখেমুখে।

​       খাওয়ার ফাঁকেই স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন প্রার্থী। অভাব-অভিযোগ শোনার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা তারা ঠিকমতো পাচ্ছেন কি না, তারও খোঁজ নেন। ​প্রার্থীর এই পদক্ষেপ মূলত আদিবাসী সমাজের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপনের একটি বিশেষ কৌশল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

      নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, "এই ভালোবাসা কেনা যায় না।এটাই তো বাংলার সংস্কৃতি। এই আদরের কাছে সব ক্লান্তি তুচ্ছ!" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই 'মাটির মানুষ' ভাবমূর্তি ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। বনসল গ্রামের সেই ঘরোয়া মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত, নেটপাড়ায় সুপারহিট।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার