আসানসোল ✍ Final Exposer

রাজ্যে নির্বাচনী প্রচার শেষে দিল্লির পথে রাহুল গান্ধী

রাজ্যে নির্বাচনী প্রচার শেষে দিল্লির পথে রাহুল গান্ধী

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

         পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ প্রচার সেরে আজ বিকেলে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ রাজ্যে দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক জনসভা ও প্রচার কর্মসূচি শেষ করে এদিনই তিনি দিল্লি ফিরে যান।

          গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো সফর করেছেন রাহুল গান্ধী। দলীয় প্রার্থীদের সমর্থনে  উত্তরবঙ্গে একাধিক  রোড-শো ও জনসভা করেন তিনি। আজকের শেষ মুহূর্তের কর্মসূচি সেরে বিকেলে কড়া নিরাপত্তার ঘেরাটোপে অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছান কংগ্রেস নেতা।

         এদিন বিমানবন্দর চত্বরে রাহুল গান্ধীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় দলীয় কর্মীরা। দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, "গণতন্ত্র রক্ষা এবং কর্মসংস্থানের লড়াইয়ে  বাংলার মানুষ পরিবর্তনের মুডে রয়েছে।" তিনি আরও দাবি করেন, "এবারের নির্বাচনে বাংলায় কংগ্রেসের  ফলাফল চমকপ্রদ হবে।"

         বিমানবন্দরে দলীয় কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। নির্বাচনের এই চূড়ান্ত লগ্নে রাহুলের এই সফর দলের কর্মীদের মনোবল যথেষ্ট চাঙ্গা করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার