জেলার আপডেট ✍ Final Exposer

মঙ্গলকোটে স্বমহিমায় ধরা দিলেন অনুব্রত, বিজেপিকে নিশানা

মঙ্গলকোটে স্বমহিমায় ধরা দিলেন অনুব্রত, বিজেপিকে নিশানা

​জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: 

       নির্বাচনী আবহে ফের স্বমহিমায় ধরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। শুক্রবার মঙ্গলকোটের তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে কাশেমনগর ফুটবল ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে নিজেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ হিসেবে চিহ্নিত করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন এই দাপুটে নেতা।

         ​এদিন মঙ্গলকোটের সভায় অনুব্রত দাবি করেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্যে কেবল বিভাজনের রাজনীতি করতে আসছেন। কীভাবে বিজেপি রাজ্যকে বঞ্চিত করছে তার খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, "বিজেপি জানেনা, মঙ্গলকোটের মাটিতে তৃণমূলের শিকড় কত গভীরে।" ​মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী অপূর্ব চৌধুরীর হাত তুলে ধরে তিনি সাধারণ মানুষকে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। 

       অনুব্রতর এই চেনা ভঙ্গিতে দেওয়া 'টাইগার' মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। বিজেপি নেতৃত্ব পাল্টা কটাক্ষ করে জানিয়েছে, বাঘের আসল জায়গা কোথায় তা মানুষই ইভিএম  বক্সে ঠিক করে দেবে। সব মিলিয়ে অনুব্রতর মন্তব্যে মঙ্গলকোটের নির্বাচনী পারদ এখন তুঙ্গে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার