জেলার আপডেট ✍ Final Exposer

মহুকুমা হবে মথুরাপুর, মিলবে দীঘার জগন্নাথধাম-রায়দিঘি বাস পরিষেবা ঘোষণা অভিষেকের

মহুকুমা হবে মথুরাপুর, মিলবে দীঘার জগন্নাথধাম-রায়দিঘি বাস পরিষেবা ঘোষণা অভিষেকের


রমেশ রায়,রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা:-  রায়দিঘির খাড়ি ক্যাথলিক চার্চের মাঠ থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। তিনি জানালেন আগামী ৫ বছরের মধ্যে মথুরাপুর হবে মহাকুমা। আর জগন্নাথধাম-রায়দিঘি বাস পরিষেবা চালু হবে। এই ঘোষণার ফলে খুশি সাধারণ মানুষজন।

দীঘার জগন্নাথধাম থেকে রায়দিঘির বাস পরিষেবা ৪ ঠা মে-র ফল ঘোষণার ১০-১৫ দিনের মধ্যেই চালু হয়ে যাবে। আর মহাকুমা করা হবে আগামী ৫ বছরের মধ্যে। এই এলাকার মানুষজন ডায়মন্ড-হারবার মহাকুমার উপর নির্ভরশীল ছিলেন।

ফলে অনেক অসুবিধা হত। রায়দিঘি থেকে ডায়মন্ড-হারবার যেতে ২-৩ ঘন্টা লেগে যেত বাসে। সেই সমস্যার এবার সমাধান হবে শুনে খুশি রায়দিঘির বাসিন্দারা। মঞ্চ থেকে যখন এই ঘোষণা অভিষেক ব্যানার্জী করছিলেন তখন নীচে উচ্ছাসে ফেটে পড়েন স্থানীয়রা।

তিনি আরও জানান বহু আলোচিত ডায়মন্ড-হারবার মডেল এবার মথুরাপুরেও চালু হবে। এখানেও সব কিছু পরিষেবা মিলবে। এদিকে এই ঘোষণার পর জেলা পরিষদ সদস্য উদয় হালদার তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানান। তিনি জানান এই ঘোষণার ফলে সকলের মত তিনিও খুশি।

অপর এক জেলা পরিষদ সদস্য কেয়া হালদার জানান, এই ঘোষণা এলাকায় আনন্দের জোয়ার নিয়ে এসেছে। দু'টি বড় ঘোষণা করা হয়েছে। দীঘার সঙ্গে সরাসরি বাস পরিষেবা চালু হলে এই এলাকার পূণ্যার্থীদের অনেক সুবিধা হবে।

মহাকুমা হলে তো সব সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। এখন দেখার ভবিষ্যতে কি হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার