আসানসোল ✍ Final Exposer

অগ্নিমিত্রার গাড়িতে হামলা না কি ‘সাজানো নাটক’! তুঙ্গে রাজনৈতিক পারদ

অগ্নিমিত্রার গাড়িতে হামলা না কি ‘সাজানো নাটক’! তুঙ্গে রাজনৈতিক পারদ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

         ​আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার ঘটনা ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে এবার বিস্ফোরক দাবি তুললেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলি। তার সরাসরি অভিযোগ, রাজনৈতিক ফায়দা লুটতে গোটা বিষয়টি একটি ‘সাজানো চিত্রনাট্য’ মাত্র।

        ​হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে  সোহরাব আলির মতে, একটি অত্যন্ত সম্মানিত ও সমাজে প্রতিষ্ঠিত পরিবারকে এই ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন আইনজীবী এবং অপরজন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ২৩ এপ্রিলের ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, আদতে গাড়িতে বড় কোনো ভাঙচুর হয়নি। স্রেফ একটি পাথর নিরাপত্তারক্ষীর গায়ে লেগেছিল, যা পরে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে। এই মামলায় ধৃত এক ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তুলে সোহরাব জানান, ওই ব্যক্তির অতীত পরিষ্কার নয় এবং সে পুলিশের ‘ইনফর্মার’ হিসেবেও কাজ করে।

        পরে ​সোহরাব আলির হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি অভিযোগ প্রমাণিত না হয়, তবে এই মিথ্যাচারের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।"

       ​বিজেপির পক্ষ থেকে যখন এই হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে, তখন সোহরাব আলির এই দাবি আসানসোলের নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলল। প্রশাসনের নিরপেক্ষ তদন্তই এখন একমাত্র ভরসা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার