জেলার আপডেট ✍ Final Exposer

গণতন্ত্রের মহোৎসবে সামিল হাওড়া জেলার আমতা   

গণতন্ত্রের মহোৎসবে সামিল হাওড়া জেলার আমতা   

 রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -: 

         দ্বিতীয় দফা ভোটে তাপমাত্রা ছিলো অনুকূল। মেঘলা আবহাওয়ার মধ্যেই গণতন্ত্রের মহোৎসবে সামিল হলেন হাওড়া জেলার আমতার বাসিন্দারা এবং রেকর্ড হারে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিলেন। জেলা প্রশাসন সূত্রে খবর, এবারের নির্বাচনে জেলায় মোট ভোটদানের হার দাঁড়িয়েছে প্রায় ৯০.৯৩ শতাংশ, যা পূর্বের অনেক রেকর্ডকে ম্লান করে দিয়েছে।

         ​ভোটের দিন সকাল থেকেই জেলার বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। হাওড়া গ্রামীণের আমতা থেকে শুরু করে উলূবেড়িয়া - সর্বত্রই ধরা পড়েছে একই ছবি। বিশেষ করে নতুন ভোটার এবং মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।বিকেলের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমতেই বুথগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।  জেলার সবকটি বিধানসভা কেন্দ্র এবার নজর কেড়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে প্রক্রিয়া।

          হাওড়া গ্রামীণের ভোট দেওয়ার মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। নির্বাচনে হাওড়া গ্রামীণ মানুষের এই বিপুল সংখ্যায় অংশগ্রহণ সচেতন নাগরিকত্বেরই পরিচয় বহন করে। জেলাশাসক অভাবনীয় এই সাফল্যের জন্য সমস্ত ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে হাওড়া জেলায় এই 'গণতন্ত্রের মহোৎসব' একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিপুল জনমত আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার