আসানসোল ✍ Final Exposer

দুঃসাহসিক চুরি,ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে চম্পট দিলো চোর

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির অধীনে ধাগুড়ি গ্রামে বড়সড় চুরির ঘটনা।ধাগুড়ি গ্রামের মধ্যে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।জানা যায় ধাগুড়ি গ্রামের বাড়ি নয়ন মাজির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।গতকাল রাতে সপরিবার আত্মীয়র বাড়ি গিয়েছিলেন।আজ রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাইরের দরজার তালা ভাঙ্গা ও ঘরের তালাও ভাঙ্গা। এই অবস্থায় তারা ঘরের ভেতর ঢুকে দেখেন আলমারি, খাট সমস্ত কিছু দুষ্কৃতিরা এলোমেলো করে রেখেছে। আলমারির ভেতরে থাকা সোনার গয়না,নগদ অর্থ সমস্ত নিয়ে চম্পট দেয় চোরের দল।তবে গ্রামের মধ্যে এই ধরনের চুরিতে হতবাক গ্রামের মানুষজন।সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ জোরকদমে তদন্তে শুরু করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার