আসানসোল ✍ Final Exposer

বারাবনিতে জমায়েতে নিষেধাজ্ঞা

বারাবনিতে জমায়েতে নিষেধাজ্ঞা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে বারাবনি জুড়ে জারি হলো কঠোর বিধিনিষেধ। কোনোভাবেই যাতে শান্তি বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে রবিবার সকাল থেকেই বারাবনি থানার পক্ষ থেকে গ্রাম ও মহল্লায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

       ​প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সোমবার ফল প্রকাশের দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোথাও দু'জনের বেশি জমায়েত হওয়া যাবে না। রাস্তায় অযথা ভিড় জমানো, বিজয় মিছিল বা কোনো ধরণের প্রকাশ্য জমায়েতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানানো হয়েছে।

        ​বারাবনি থানার এক আধিকারিক জানান, "কেউ শান্তিভঙ্গের চেষ্টা করলে বা আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" একইসঙ্গে গুজব রটনা ঠেকাতেও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। সংবেদনশীল এলাকাগুলোতে ইতিমধ্যে পুলিশি টহল বাড়ানো হয়েছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত স্থানীয় থানায় জানানোর পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার