আসানসোল ✍ Final Exposer

আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রার দাপুটে জয়, তৃণমূলকে কড়া নিশানা

আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রার দাপুটে জয়, তৃণমূলকে কড়া নিশানা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       ​আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের গড় ধরে রাখলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জ্জীকে ৪০,৮৩৯ ভোটে পরাজিত করে টানা দ্বিতীয়বার এই কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হলেন তিনি। ​অগ্নিমিত্রা পাল পেয়েছেন  ১,১৯,৫৮২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি

​তাপস ব্যানার্জ্জী পেয়েছেন ৭৮,৭৪৩ ভোট।

​        ​জয়ের শংসাপত্র হাতে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ও অভিষেক ব্যানার্জ্জীকে আক্রমণ করেন। তৃণমূলের নির্বাচনী প্রচারের 'ডিজে' অনুষঙ্গ টেনে তিনি কটাক্ষ করে বলেন, “দেখুন, বাংলার মানুষ কেমন আপনাদের ডিজে বাজালো।” ​আসানসোলের বিধায়ক আরও হুঁশিয়ারি দিয়ে জানান যে, গত ১৫ বছরে রাজ্যে হওয়া সমস্ত অন্যায়ের বিচার হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ​“অভয়া-সহ সমস্ত ঘটনার ফাইল এবার খোলা হবে। মানুষ যোগ্য জবাব দিয়েছে।”

        ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ব্যক্তিগতভাবে আসানসোল দক্ষিণের সার্বিক উন্নয়নই তাঁর অগ্রাধিকার। রাজ্যের সার্বিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি স্থানীয় কলকারখানা, পরিকাঠামো এবং জননিরাপত্তার বিষয়ে তিনি বিশেষ জোর দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই জয় আসানসোলে বিজেপির শক্তি যে আরও বৃদ্ধি করল, রাজনৈতিক মহলের একাংশ তেমনই মনে করছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার