আসানসোল ✍ Final Exposer

রাজনীতিকে বিদায় জানালেন কবি দত্ত

রাজনীতিকে বিদায় জানালেন কবি দত্ত

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

           বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই শিল্পাঞ্চলের রাজনীতিতে বড় চমক। নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে চিরতরে বিদায় নেওয়ার ঘোষণা করলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত (বাপ্পা)। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

       ​ফলাফলের গতিপ্রকৃতি দেখে কবি দত্ত স্পষ্ট জানান যে, গণতন্ত্রে সাধারণ মানুষের রায়ই শেষ কথা। পরাজয় স্বীকার করে নিয়ে তিনি বলেন, "জনতাই ঈশ্বর, তাদের সিদ্ধান্তই শিরোধার্য।" সৌজন্যের নজির গড়ে তিনি নতুন সরকারকে আগাম অভিনন্দনও জানিয়েছেন।

        ​৩৬ দিনের এই সংক্ষিপ্ত রাজনৈতিক সফর নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এই ব্যবসায়ী-রাজনীতিবিদ। তিনি লেখেন, এই সময়ের মধ্যে নিজের অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তার পোস্টের শেষে লেখা ছিল— "৩৬ দিনের রাজনৈতিক অধ্যায়ের ইতি। রাজনৈতিক সফর থেকে বিদায়। ভালো থাকুন সবাই, ভালো রাখুন সবাইকে।" ফল ঘোষণার পরপরই তার এই আচমকা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দুর্গাপুরের রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার