আসানসোল ✍ Final Exposer

তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে "রোড শো" বাবুলের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আসানসোলের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে "রোড শো" বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেশবন্ধু পার্ক থেকে কল্যানগ্রাম হয়ে কল্যা ঢেঁড়সপুর পর্যন্ত।এদিন প্রার্থীর হয়ে প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।হুড খোলা গাড়িতে চেপে "রোড শো" করেন বাবুল সুপ্রিয় সঙ্গে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ব্লকের নেতৃত্বরা।তাছাড়া মিছিলে কর্মী সমর্থকরা মোটর সাইকেল নিয়ে অংশনেন।তাছাড়া বাবুল সুপ্রিয় ও বিধান উপাধ্যায়কে এলাকায় এলাকায় মানুষজন ফুল দিয়ে সংবর্ধনা জানান।এদিন বাবুল সুপ্রিয় জানান শত্রুঘ্ন সিনহার সমর্থনে আজ সালানপুর ব্লকে প্রচার এটা এক অন্য অনুভূতি হলো আজ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার