আসানসোল ✍ Final Exposer

নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

সম্প্রতি রাজ্যের কয়েকটি জায়গায় নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে। সন্দেশখালি তার অন্যতম। বিজেপির অভিযোগ মহিলাদের শ্লীলতাহানি করে তৃণমূল তাদের যৌনদাসী করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

এর প্রতিবাদে রবিবার বিজেপির যুবমোর্চার ডাকে আসানসোলে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিজেপির কর্মীরা উষাগ্রাম মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা বাসের চাকার নিচে শুয়ে পড়ে। রাস্তা অবরোধের জেরে আটকে পড়ে বাস ও অন্যান্য গাড়ি। ফলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ পথ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা ও ধস্তাধস্তি হয় । প্রায় ৪৫ মিনিট পর অবরোধ উঠে যায়।উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি বাবন মন্ডল, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জি,জেলা সম্পাদক অভিজিৎ রায়, সাধারণ সম্পাদক তাপস রায় ও অন্যান্যরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার