জেলার আপডেট ✍ Final Exposer

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ঠিকাদার কর্মী, চাঞ্চল্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ঠিকাদার কর্মী, চাঞ্চল্য

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

​         বীরভূমের ইলামবাজার পোস্ট অফিসের সামনে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকাদার কর্মীর। মৃত কর্মীর নাম সাদ্দাম হোসেন (৪৮)। তার বাড়ি মালদা জেলার সুজাপুর গ্রামে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শনিবার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

      ​স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ইলামবাজার পোস্ট অফিসের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির পুরনো তার পরিবর্তন করার কাজ চলছিল। সেই সময়ই আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে যান সাদ্দাম বাবু।

        ​ঘটনার খবর পেয়েই দ্রুত ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ​রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।​মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

        ​ঠিকাদার সংস্থার মালিক তাপস বাবু জানিয়েছেন, দুর্ঘটনার পরেই সাদ্দাম হোসেনের মালদার বাড়িতে খবর পাঠানো হয়েছে। তবে কাজের সময় সুরক্ষাবিধি মানা হয়েছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার