আসানসোল ✍ Final Exposer

শব্দদূষণ: আসানসোলে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক

শব্দদূষণ: আসানসোলে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       শব্দদূষণ নিয়ন্ত্রণে পুরনো ও সংশোধিত আইন কড়াভাবে কার্যকর করতে রবিবার আসানসোল পুরনিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল ১) আব্দুল গফফর ও দক্ষিণ থানার আইসি বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে এই বৈঠকে অংশ নেন বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বারের প্রতিনিধিরা।

         ​প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়, সকাল ৬টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শব্দ নিয়ন্ত্রণের যে আইনি নিয়ম রয়েছে, তা সব সম্প্রদায়ের জন্য সমানভাবে প্রযোজ্য। কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার ভুল ধারণা উড়িয়ে দিয়ে পুলিশ কর্তারা জানান, আইন সবার জন্য এক।

        গুজব ও বিভ্রান্তি এড়াতে এদিন প্রতিনিধিদের বিশেষ যোগাযোগের নম্বর দেওয়া হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে এসিপি বলেন, “প্রশাসন কোনো এক পক্ষের নয়, সাধারণ মানুষের জন্য। সবাইকে একসঙ্গে নিয়ে চলাই আমাদের লক্ষ্য।”

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার