জেলার আপডেট ✍ Final Exposer

​তোলাবাজি রুখতে কড়া নিদান বিধায়কের, স্বস্তিতে অটো ও টোটো চালকেরা

​তোলাবাজি রুখতে কড়া নিদান বিধায়কের, স্বস্তিতে অটো ও টোটো চালকেরা

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

​        সাধারণ মানুষ এবং পরিবহন চালকদের হয়রানি মুক্ত করতে এক যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ নিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা। তারাপীঠ থেকে রামপুরহাট আসার পথে, আটলা মোড়ের টি.আর.ডি.আর. (TRDR) অফিসের সামনে অবস্থিত টোটো ও অটো স্ট্যান্ডে কোনো রূপ বেআইনি অর্থ সংগ্রহ বা ‘তোলাবাজি’ করা যাবে না বলে স্পষ্ট ও কড়া নিদান দিয়েছেন তিনি।

      বিধায়ক সাফ জানিয়ে দেন, খেটে খাওয়া দরিদ্র ও শ্রমজীবী চালকদের উপার্জনে থাবা বসিয়ে কোনো রকম জোরজুলুম বা অবৈধ চাঁদা আদায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারাপীঠ পুণ্যভূমি হওয়ায় প্রতিদিন বহু পর্যটক এই পথে যাতায়াত করেন। এই সিদ্ধান্তের ফলে যাত্রী ও চালকেরা নির্ভয়ে চলাচল করতে পারবেন। বিধায়কের কার্যালয় থেকে জানানো হয়েছে, আইন অমান্য করে কেউ অন্যায্য চাপ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিধায়কের এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার