আসানসোল ✍ Final Exposer

দীর্ঘ বিবাদের অবসান, ম্যারেজ হল দখলে নিল পুরনিগম

দীর্ঘ বিবাদের অবসান, ম্যারেজ হল দখলে নিল পুরনিগম

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: 

​    অবশেষে আসানসোল পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের শগুন ম্যারেজ হল নিয়ে চলা দীর্ঘ বিবাদের অবসান ঘটল। সোমবার আসানসোল পুরনিগমের আইনি উপদেষ্টা সুদীপ্ত ঘটক এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর.কে শ্রীবাস্তবের নেতৃত্বে এক প্রতিনিধি দল গিয়ে ম্যারেজ হলটি নিজেদের দখলে নেয়।

      অভিযোগ ছিল, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সি.কে রেশমা টেন্ডার না পাওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ম্যারেজ হলটি অবৈধভাবে দখলে রেখেছিলেন। এর আগে পুরনিগম এটি খালি করতে গেলে তিনি বাধা দেন এবং কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান। আজ প্রশাসনের পক্ষ থেকে হলটি দখলমুক্ত করা হয়।

     অন্যদিকে, এই বিষয়ে কাউন্সিলর সি.কে রেশমা জানান, ৪ মে-র পর যে ধরনের রাজনৈতিক ঘটনাক্রম তৈরি হয়েছে, তারপর তিনি আর এই বিতর্কে জড়াতে চান না। সেই কারণেই আজ তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ম্যারেজ হলের চাবি পুরনিগমের হাতে তুলে দিয়েছেন। ঘটনার জেরে এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার