আসানসোল ✍ Final Exposer

পিকআপ ভ্যানের ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পিকআপ ভ্যানের ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        আসানসোলে বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবরডিহি চেকপোস্ট এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো রমেন সাহা নামে এক সিভিক ভলান্টিয়ারের। ​পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ডুবরডিহি চেকপোস্টে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে কর্মরত ছিলেন রমেনবাবু। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

     ডিউটিরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পুলিশ প্রশাসন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক পিকআপ ভ্যানটির খোঁজে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। সীমানার চেকপোস্ট এবং সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার