আসানসোল ✍ Final Exposer

মেয়রের চেম্বার থেকে মমতার ছবি সরিয়ে মোদি-শুভেন্দুর ছবি

মেয়রের চেম্বার থেকে মমতার ছবি সরিয়ে মোদি-শুভেন্দুর ছবি

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

          আসানসোল পুরনিগমের মেয়রের চেম্বারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তুমুল উত্তেজনা ছড়াল। বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং  যুব মোর্চার সভাপতির নেতৃত্বে একদল কর্মী মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে ঢুকে পড়েন। ​তারা মেয়রের চেয়ারের পিছনের দেওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে দেন। ছবি সরানোর সময় কাচের ফ্রেমটি ভেঙে গেলেও অল্পের জন্য রক্ষা পান মেয়র। তবে মহাত্মা গান্ধীর ছবি সরানো হয়নি।

        এরপর বিজেপির প্রতিনিধিদল পুর পরিষেবা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে মেয়র ও কাউন্সিলরদের পুরনিগমে আসতে নিষেধ করে এবং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের চেম্বারে গিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীসহ আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে বিজেপি নেতাকর্মীদের সরিয়ে নিয়ে যায় এবং বিজেপির সাধারণ সম্পাদককে থানায় আটক করে। মেয়র জানান, সরকার তাকে কাজ করতে নিষেধ করেনি, তাই তিনি যথারীতি কাজ চালিয়ে যাবেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার