আসানসোল ✍ Final Exposer

ফাঁড়িতে ভাঙচুর: ক্ষতিপূরণ আদায়ে কড়া পদক্ষেপ আসানসোল পুলিশের

ফাঁড়িতে ভাঙচুর: ক্ষতিপূরণ আদায়ে কড়া পদক্ষেপ আসানসোল পুলিশের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         গত ১৫ মে আসানসোলের নর্থ থানার অন্তর্গত জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অশান্তির ঘটনায় অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। এই হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র মারফত আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

       আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সোমবার সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ডঃ প্রণব কুমার জানান, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের নির্দেশ অনুযায়ী, সরকারি সম্পত্তির যে বিপুল ক্ষতি করা হয়েছে, তা ভাঙচুরকারীদের কাছ থেকেই উসুল করা হবে এবং সেই ক্ষতিপূরণ আদায়ের আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার