জেলার আপডেট ✍ Final Exposer

সমাজসেবায় শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচার: এক ঐতিহাসিক যাত্রা

সমাজসেবায় শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচার: এক ঐতিহাসিক যাত্রা

রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -:

        হাওড়ার আমতার তাজপুর অঞ্চলের মানুষের সেবায় সমাজসেবী প্রসাদ চক্রবর্তীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচার’। এই প্রতিষ্ঠানের ইতিহাস জড়িয়ে আছে স্থানীয় মানুষের লড়াই এবং সমাজকল্যাণের সাথে।

       ভারত স্বাধীন হওয়ার প্রাক্কালে বন্যাপ্রবণ তাজপুর অঞ্চলের অসহায় মানুষকে উদ্ধার ও সেবা প্রদানের উদ্দেশ্যে ১৯৪২ সালে প্রথম তৈরি হয়েছিল ‘আত্ম দান শিবির’, যা ‘বন্যা ত্রাণ শিবির’ নামেও পরিচিত ছিল। ১৯৫৯ সালের ভয়াবহ বন্যার সময় তৎকালীন জননেতা দীনদয়াল উপাধ্যায় এখানে পরিদর্শনে আসেন। তাঁর সফরকে স্মরণীয় করে রাখতে পরবর্তীকালে এর নামকরণ করা হয় ‘ঊনষাট স্মৃতি বন্যা ত্রাণ শিবির’।

      ​ঐতিহাসিক প্রেক্ষাপটে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম। ১৯৪২ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের জনক ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উন্নয়নের বার্তা নিয়ে প্রথমবার তাজপুরের মাটিতে পা রাখেন। পরবর্তীকালে দীনদয়াল উপাধ্যায়ও দু'বার এখানে আসেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজও শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচার তাজপুরের উন্নয়নের প্রতীক হিসেবে কাজ করে চলেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার