আসানসোল ✍ Final Exposer

​ইসিএলের হাইড্রার ধাক্কায় মৃত সাইকেল আরোহী, সালানপুরে ব্যাপক উত্তেজনা

​ইসিএলের হাইড্রার ধাক্কায় মৃত সাইকেল আরোহী, সালানপুরে ব্যাপক উত্তেজনা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: 

       ​কোলিয়ারি এলাকায় বেপরোয়া গতির বলি হলেন এক সাধারণ মানুষ। বুধবার সকালে সালানপুর থানার ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন রাস্তায় ইসিএলের একটি হাইড্রা গাড়ির (WB 38A S5568) ধাক্কায় প্রাণ হারালেন মঙ্গল বাউরি (৩৫) নামে এক সাইকেল আরোহী।

       ​স্থানীয় সূত্রে খবর, কাজের উদ্দেশ্যে বেরিয়ে সাইকেল খারাপ হওয়ায় মঙ্গলবাবু বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুতগতির হাইড্রা গাড়িটি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

      এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা দীর্ঘক্ষণ দেহ ও ঘাতক গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, ইসিএলের ভারী যানবাহন চালনায় চরম গাফিলতি এবং অদক্ষ চালকদের দৌরাত্ম্যেই নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার