আসানসোল ✍ Final Exposer

তৃণমূলের অন্দরে বিদ্রোহের আঁচ, সরব রানিগঞ্জের পরাজিত প্রার্থী কালোবরণ মণ্ডল

তৃণমূলের অন্দরে বিদ্রোহের আঁচ, সরব রানিগঞ্জের পরাজিত প্রার্থী কালোবরণ মণ্ডল

​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       বিধানসভা নির্বাচনে হারের পর পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসে তীব্র অন্তর্কলহ প্রকাশ্যে। রানিগঞ্জের পরাজিত প্রার্থী তথা অন্ডাল ব্লকের প্রভাবশালী নেতা কালোবরণ মণ্ডল সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট করে দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি সরাসরি দাবি করেছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের রাশ নিজের হাতে নিতে হবে। অন্যথায় তিনি দলের সাথে কাজ চালিয়ে যেতে অনিচ্ছুক।

     রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য আসলে সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে লক্ষ্য করেই করা হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় থেকেই জেলা সভাপতির সাথে কালোবরণ মণ্ডলের দূরত্ব তৈরি হয়। বর্তমানে জেলার বহু নেতার বিরুদ্ধেই জেলা সভাপতির ওপর হারের দায় চাপানোর হিড়িক পড়েছে। জেলা সভাপতির ঘনিষ্ঠ বৃত্ত থেকে নেতাদের বেরিয়ে আসা এবং প্রকাশ্যে এমন বিদ্রোহ প্রমাণ করছে যে, তৃণমূলের আদি ও পুরাতন কর্মীরা শীর্ষ নেতৃত্বের একাংশের ওপর কতটা ক্ষুব্ধ। দলের অন্দরের এই ফাটল এখন জেলা রাজনীতিতে বড়সড় শোরগোল ফেলেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার