জেলার আপডেট ✍ Final Exposer

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রক্তদান শিবিরে সাড়া, পুরে নবারুণ সঙ্ঘের মানবিক উদ্যোগ

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রক্তদান শিবিরে সাড়া, পুরে নবারুণ সঙ্ঘের মানবিক উদ্যোগ

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

       প্রতিকূল আবহাওয়া ও প্রবল ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার বিকেলে এক অভূতপূর্ব স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাক্ষী থাকল পুর এলাকা। নবারুণ সঙ্ঘের উদ্যোগে এবং উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পরিচালনায় আয়োজিত এই শিবিরে ৪৩ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

    ​শিবিরটিতে অংশগ্রহণকারী ৪৩ জনের মধ্যে ৭ জন নিয়মিত রক্তদাতা থাকলেও, ৩৬ জন ছিলেন নতুন রক্তদাতা যা স্থানীয় তরুণ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতাকে তুলে ধরে। নতুন রক্তদাতাদের মধ্যে ১৪ জন মহিলা ও ২২ জন পুরুষ ছিলেন। সংগৃহীত রক্ত কেমরী রক্ত সঞ্চালন কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে।

      ​রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষায় অভিনব বার্তা দিতে প্রতিটি রক্তদাতাকে একটি করে চারাগাছ ও সম্মানপত্র প্রদান করেন আয়োজকরা। 

      উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের সম্পাদক দিব্যেন্দু দাস বলেন, “রক্তদান যেমন জীবন বাঁচায়, তেমনই চারাগাছ রোপণ প্রকৃতিকে বাঁচায়। উভয় ক্ষেত্রেই সাধারণ মানুষের এই অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।” 

     শিবিরে উপস্থিত ছিলেন টোটন, হাবিবুল, জয়প্রকাশ ও রোজিনা খাতুনসহ উভয় সংগঠনের অন্যান্য সদস্য-সদস্যারা। দুর্যোগের দিনেও মানবিকতার ডাকে সাড়া দিয়ে রক্তদাতাদের এই উপস্থিতি ভবিষ্যতে আরও বড় সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন উদ্যোক্তারা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার