জেলার আপডেট ✍ Final Exposer

হেলমেটহীন বাইক আরোহীদের পেট্রোল নয়, কড়া বার্তা কাঁকসা পুলিশের

হেলমেটহীন বাইক আরোহীদের পেট্রোল নয়, কড়া বার্তা কাঁকসা পুলিশের

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

        ​রাজ্যের নতুন প্রশাসনের ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করার উদ্যোগের অংশ হিসেবে এবার হেলমেটহীন বাইক আরোহীদের পেট্রোল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ম বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি কাঁকসা থানায় ব্লকের সমস্ত পেট্রোল পাম্প মালিকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন কাঁকসা থানার আইসি অমিত দেব এবং ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম।

     ​বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কোনো বাইক আরোহীকে যেন পেট্রোল দেওয়া না হয়। নির্দেশ অমান্য করলে পাম্প মালিকদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

       তবে পাম্প মালিকদের দাবি, অতীতেও এই নিয়ম চালু করতে গিয়ে স্থানীয় অনেক যুবকের বাধার মুখে পড়তে হয়েছে। জোর করে পেট্রোল নেওয়ার প্রবণতা ঠেকাতে পাম্পে সিসিটিভি নজরদারি বাড়ানো এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশের সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন তারা।

      দুর্ঘটনা এড়াতে ও আইন মানতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাম্প মালিকরা। প্রশাসনের এই কঠোর অবস্থানে এলাকায় হেলমেট ব্যবহারের সচেতনতা বৃদ্ধির আশা করা হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার