জেলার আপডেট ✍ Final Exposer

রাজ্যজুড়ে স্কুলগুলিতে ‘বন্দেমাতরম’ দিয়ে দিনের সূচনা, সাড়া বোলপুরেও

রাজ্যজুড়ে স্কুলগুলিতে ‘বন্দেমাতরম’ দিয়ে দিনের সূচনা, সাড়া বোলপুরেও

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

    রাজ্য সরকারের নতুন নির্দেশিকা মেনে ১ জুন থেকে রাজ্যের বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে ছাত্রছাত্রীদের কণ্ঠে ধ্বনিত হলো ‘বন্দেমাতরম’। এতদিন প্রার্থনা পর্বে সরাসরি জাতীয় সংগীত ‘জনগণমন’ পরিবেশিত হলেও, এখন থেকে তার আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

     ​এই নির্দেশিকা কার্যকর করতে সোমবার বোলপুরের পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা সমবেতভাবে ‘বন্দেমাতরম’ গানটি পরিবেশন করেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন দেশাত্মবোধক পরিবেশ তৈরি হয়।

      ​বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। শিক্ষকদের একাংশের কথায়, ‘বন্দেমাতরম’ শুধুমাত্র একটি গান নয়, বরং এটি ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। ছাত্রছাত্রীরাও এই নতুন নিয়মকে অত্যন্ত উৎসাহের সঙ্গে গ্রহণ করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার