আসানসোল ✍ Final Exposer

‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা: ৫০ জন উপভোক্তার হাতে শংসাপত্র প্রদান

‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা: ৫০ জন উপভোক্তার হাতে শংসাপত্র প্রদান

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      রাজ্য সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক সূচনা হলো সালানপুর ব্লকে। আজ বুধবার রাজ্যস্তরে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে সালানপুর বিডিও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্লকের ৫০ জন যোগ্য উপভোক্তার হাতে সরকারি শংসাপত্র তুলে দেওয়া হলো।

      ​স্থানীয় বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরিজিৎ রায়ের পিতা অমল রায় ও মাতা সুচন্দ্রা রায়, বিজেপি নেতা চিন্ময় তেওয়ারি, যুগ্ম বিডিও সৌরভ কুমার এবং ব্লক ওয়েলফেয়ার অফিসার সন্দীপ চ্যাটার্জী ও অঞ্জন সরকার।

        প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে সালানপুর ব্লকের প্রায় সাড়ে পাঁচ হাজার উপভোক্তার তথ্য যাচাই করে আপলোড করা হয়েছে, যারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা পাবেন। উল্লেখ্য, ব্লকের প্রায় ৩১ হাজার মহিলা বর্তমানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। নতুন প্রকল্পে তাদের বর্ধিত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন ফর্ম পূরণের বিষয়ে আমজনতাকে বিভ্রান্ত না হতে আশ্বস্ত করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার